মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ এএম
অনলাইন সংস্করণ

পেকুয়ায় শিক্ষার্থীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

আসহাবুল ইসলাম জিহাদ। ছবি : সংগৃহীত
আসহাবুল ইসলাম জিহাদ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় আসহাবুল ইসলাম জিহাদ (২৪) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে চকরিয়ার একদল সন্ত্রাসী।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চকরিয়া উপজেলাধীন মরংঘোনার পশ্চিমে বাঘগুজারা এলাকার নির্জন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী পেকুয়া সদর ইউপির সিকদার পাড়ার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মকসুদুল করিম বাচ্চুর ছেলে ও কক্সবাজার সিটি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছু দিন আগে চকরিয়া উপজেলাধীন কোনাখালী চরাপাড়া এলাকার আব্দুল হাকিমের পুত্র রুমানের কাছ থেকে জিহাদ ৯ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন ক্রয় করে। পরে দেখা দেয় ওই মোবাইলটিতে নানা সমস্যা। তারপর জিহাদ ওই মোবাইলটি রুমানকে ফেরত দিয়ে দেয়। কিন্ত রুমান ওই টাকা ফেরত না দিয়ে আরেকটি মোবাইল ফোন এনে দিবে বলে জানায়। বেশকিছু দিন অতিবাহিত হলেও জিহাদকে মোবাইল ফোনও দেয়নি বরং টাকাও ফেরত দেয়নি। ঘটনার আগের দিন তাদের মধ্যে বাকবিতণ্ড হয়। ঘটনার দিন পরিকল্পিতভাবে সন্ধ্যা ৭টায় কল করে জিহাদকে বাঘগুজারা ব্রিজে গিয়ে টাকা ফেরত নিয়ে যেতে বলে রুমান। জিহাদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে বাঘগুজারা ব্রিজে পৌঁছলে আগে থেকে ওঁৎপেতে থাকা চড়া পাড়ার আব্দুল হাকিমের পুত্র রুমান, রমিজ, বখতিয়ার, সাইফু, সালাহ উদ্দিনসহ ১০/১৫ জন মিলে জিহাদকে মরংঘোনা নির্জন বালুর স্তুপে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। পরে বিষয়টি টের পেয়ে লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে জনতা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ও কোনাখালী ইউনিয়ন পরিষদের সদস্য বকুল জানান, ঘটনায় জড়িত সন্দেহভাজন সোহান নামের এক ইজিবাইক (টমটম) চালককে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জনতা সোহান নামের একজনকে আটক করেছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১০

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১১

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১২

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৩

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৪

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৫

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৭

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৮

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৯

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

২০
X