পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ইউএনওর গাড়ি খাদে, উপজেলা প্রকৌশলী নিহত

পঞ্চগড়ের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
পঞ্চগড়ের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে গেছে। এতে আবু সাইদ নামের এক উপজেলা প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া দুর্ঘটনায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার আহত হয়েছেন। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চাওয়াই সেতু সংলগ্ন চেকরমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলা প্রকৌশলী তেঁতুলিয়ায় বেড়াতে গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে তেঁতুলিয়া থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তার গাড়িতে করে ওই কর্মকর্তারা পঞ্চগড়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চাওয়াই সেতুর আগে চেকরমারী বাঁকে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ। অন্যদের স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর আহত কর্মকর্তাদের দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১০

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১১

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১২

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৪

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৫

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৬

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৭

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৮

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৯

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

২০
X