নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

বৃদ্ধসহ একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
বৃদ্ধসহ একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদা না দেওয়ায় একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

আহতরা হলেন- গাংচিল বাজারের রাজ গার্মেন্টসের মালিক শাহরাজ উদ্দিন (৩১), হাজি মুস্তাফিজুর রহমান (৮৩), মো. বেলায়েত হোসেন (৬৩), ওমর ফারুক (৩৮), শাহাব উদ্দিন (৬৩) ও ইমাম হোসেন খান (৫৬)।

জানা যায়, ব্যবসা পরিচালনার জন্য গাংচিল বাজারের রাজ গার্মেন্টসের মালিক শাহরাজ উদ্দিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রাজিব খান। টাকা না দেওয়ায় বিভিন্ন সময় সে হুমকি দিত। শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে অস্ত্রসহ রাজিব ও তার সহযোগীরা রাজ গার্মেন্টস নামের কাপড়ের দোকানে হামলা ও ভাঙচুর চালান। এতে একই পরিবারের ছয়জন আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ২ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।

শাহরাজ উদ্দিনের ভাই রবিউল হোসেন বলেন, দেশীয় অস্ত্র দিয়ে একের পর এক কোপ দিয়ে ছয়জনকে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। দোকান ভাঙচুর ও লুটপাট করে। তাদের কোপে আমার দাদা হাজি মুস্তাফিজুর রহমান মারা গেছে বললে তারা ভয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

রাজ গার্মেন্টসের মালিক শাহরাজ উদ্দিন বলেন, আমার কাছ থেকে ব্যবসা পরিচালনার জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করেছে বাজার কমিটির সাধারণ সম্পাদক রাজিব। আমি না দেওয়ায় বিভিন্ন সময় তারা আমাকে হুমকি দিচ্ছিল। চাঁদা না দিলে ব্যবসা করতে দেবে না। গতকাল রাজিব সন্ত্রাসী নিয়ে দোকানে ভাঙচুর ও লুটপাট করে। পাশাপাশি কুপিয়ে আমার দাদা, চাচা, ভাইসহ ছয়জনকে জখম করে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হক বলেন, হাতাহাতির খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আহতরা পড়ে আছেন। পরে পুলিশকে জানাই এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে প্রেরণ করি। দেশীয় অস্ত্র নিয়ে এভাবে জখম করা মর্মান্তিক ঘটনা। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রাজিব খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসি প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তুচ্ছ ঘটনায় এমনটা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X