বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১১ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি সরকার উৎখাতের আন্দোলনে ব্যর্থ হয়েছে : বাহাউদ্দিন নাছিম

মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

দেশের জনগণের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়ে বিএনপি সরকার উৎখাতের আন্দোলন করে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। রোববার (৩ ডিসেম্বর) সকালে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, বিএনপি দিন তারিখ মিনিট সময় ঘোষণা দিয়ে সরকার উৎখাত করতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের বিশ্বাস করে না। তাদের জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ প্রত্যাখ্যান করেছে। এ কারণে তাদের হরতালও ব্যর্থ হয়, অবরোধও ব্যর্থ হয়। যখন তারা হরতাল অবরোধ দেয়, তখন দেশের মানুষ তা প্রত্যাখ্যান করে তাদের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপন করে। আমরা বারবার বলে আসছি, বাংলাদেশের মানুষ শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। তাই বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে চায় জনগণ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এটা তাদের সাংবিধানিক অধিকার। তবে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সাংগঠনিকভাবে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা। পরে তিনি তার মা ও বাবার কবর জিয়ারত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

১০

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১১

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১২

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

১৩

যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

১৪

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

১৫

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

১৬

চীনে ভূমিধসে নিহত ২১

১৭

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

রাঙামাটিতে পাহাড় ধস, খোলা হয়েছে ২১২ আশ্রয়কেন্দ্র 

১৯

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

২০
X