জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে কৃষক খুনের মামলায় গ্রেপ্তার ৪

জয়পুরহাট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
জয়পুরহাট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

জয়পুরহাটের কালাইয়ের শিকটা গ্রামে ছুরিকাঘাতে বয়োবৃদ্ধ কৃষক সৈয়দ আলী আকন্দ (৭৮) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নিজ বাড়ির শয়নকক্ষে ছুরিকাঘাতে খুন হন সৈয়দ আলী আকন্দ। পরদিন শুক্রবার (১ ডিসেম্বর) খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, কালাই উপজেলার শিকটা গ্রামের আকামুদ্দীনের পুত্র হারুনুর রশিদ (৪০), আবু তালেব ফকিরের পুত্র গ্রামপুলিশ সুজন মিয়া (২৩), মোবারক আলীর পুত্র মোস্তাফিজুর রহমান (৩৫) এবং মোহাম্মদ আলীর পুত্র নাজির হোসেন (৩৫)। রাতে আসামিরা নিহতের বাড়ির প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা সৈয়দ আলী আকন্দের শয়নকক্ষের দরজা খোলা এবং ঘরে লাইট জ্বালানো দেখতে পায়। তারা ঘরে প্রবেশ করে আলো নিভে দেয়। এ সময় সৈয়দ আলীর হাত পা বেঁধে ফেলার সময় তিনি চিৎকার করলে তার গলায় ছুরিকাঘাত করা হয়। ঘরে রক্ষিত ট্যাঙ্কের তালা ভেঙে ২ লাখ টাকা এবং কাপড়ের ব্যাগে থাকা জমির দলিল নিয়ে যায় আসামিরা। রাতে রক্তক্ষরণে সৈয়দ আলীর মৃত্যু হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তারদের কাছ থেকে লুণ্ঠিত ৬২ হাজার ৫০০ টাকা এবং পুকুরে ফেলা দেওয়া দলিলের ব্যাগ উদ্ধার করে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম তার কার্যালয়ের মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের কাছে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। এ হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে খুনের ঘটনা শিকার করে। পরে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত কিছু টাকা এবং জমির দলিল উদ্ধার করা হয়। তাদের আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১০

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১১

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১২

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৩

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৪

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৫

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৬

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৮

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১৯

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

২০
X