কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা-৬ : আচরণবিধি ভঙ্গ করায় বিএনএম প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদকে শোকজ নোটিশ

গত শনিবার মোটরসাইকেলের বহর নিয়ে বিএনএমের প্রার্থী নেওয়াজ মোরশেদকে অভ্যর্থনা জানানো হয়। ছবি : কালবেলা
গত শনিবার মোটরসাইকেলের বহর নিয়ে বিএনএমের প্রার্থী নেওয়াজ মোরশেদকে অভ্যর্থনা জানানো হয়। ছবি : কালবেলা

আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও মহড়া দেওয়ায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল রোববার (৩ ডিসেম্বর) এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কয়রা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এই নোটিশ দেন।

নোটিশে নেওয়াজ মোরশেদকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শতাধিক মোটরসাইকেল ও সহস্রাধিক লোকজন নিয়ে কয়রা বাজারে মিছিলসহকারে শোডাউন (মহড়া) করেছেন তিনি। এতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যা বিভিন্ন মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসে। প্রার্থীর এমন কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ বিধি ৮ (ক) ও ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া আচরণ বিধি ভেঙে মতবিনিময় সভায় ভোট চাওয়ার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে বিএনএমের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের প্রতিনিধি কয়রা উপজেলা বিএমএমের সভাপতি সিরাজুদ্দৌলা লিংকন জানান, নেওয়াজ মোরশেদের কয়রায় আসার খবরে তার সমর্থকেরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কাউকে আহ্বান করা হয়নি। তবে যেটা হয়েছে, তার জন্য তারা দুঃখিত। আগামী যে অবশিষ্ট দিনগুলো আছে, তারা আচরণবিধি ভঙ্গ করবেন না বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X