কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ
রোবটিক্স ফর ক্লাইমেট চেঞ্জ প্রতিযোগিতা

ফাইনালে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছে টিম রোবো পালস

বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (বিডিইউ) টিম রোবো পালসের সদস্যরা। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (বিডিইউ) টিম রোবো পালসের সদস্যরা। ছবি : কালবেলা

রোবটিক্স ফর ক্লাইমেট চেঞ্জ প্রতিযোগিতায় ওয়ার্ল্ড ফাইনাল রাউন্ডে অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (বিডিইউ) টিম রোবো পালস।

আগামী ৯ ও ১০ ডিসেম্বর ব্যাংকক থাইল্যান্ডের চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

আইইইর আয়োজনে ‘রোবটিক্স ফর ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির আইওটি অ্যান্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তাসলিম আরিফ, মারুফ হাসান, আবু সালেহ মুহাম্মদ মুসা ও আবদুল্লাহ আল মামুনের সমন্বয়ে গঠিত ‘টিম রোবো পালস’ এর প্রজেক্ট ‘ক্লাইমেট কেয়ারঃ সাপোর্টিং কমিউনিটিস ইন ক্লাইমেট ক্রাইসিস উইথ ওয়াটার ম্যানেজমেন্ট’ যৌথভাবে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে বুয়েট টিমের সাথে আইইই অঞ্চল-১০ (এশিয়া প্যাসিফিক) এর ১০টি টিমের অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করে এবং ওয়ার্ল্ড ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের জন্য ব্যাংকক যাচ্ছে।

বিডিইউ ‘টিম রোবো পালস’ এই প্রতিযোগিতার জন্য এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট আবিষ্কার করেছে, যার মাধ্যমে যে কোনো জলাশয় থেকে পরিবেশ দূষণকারী পদার্থসমূহ শনাক্ত করে তা অপসারণ করতে পারে এবং পানিতে বিভিন্ন উপাদানের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাইল্যান্ড যাত্রায় ‘টিম রোবো পালস’ কে আইইইয়ের পাশাপাশি স্পন্সর করেছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য টিম রোবো পালসকে স্পন্সর করায় ওয়ালটন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১০

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১১

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১২

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৩

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৪

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৫

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৬

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৭

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

২০
X