চুয়াডাঙ্গা ও দামুড়হুদা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণের গহনা জব্দ

দেড় কেজি স্বর্ণের গহনাসহ পাচারকারীকে আটক করে ডিবি। ছবি : কালবেলা
দেড় কেজি স্বর্ণের গহনাসহ পাচারকারীকে আটক করে ডিবি। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার লোকনাথপুরে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার স্বর্ণের গহনাসহ এক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার পরানপুর-লোকনাথপুর সড়কে অভিযান চালিয়ে এই স্বর্ণের গহনা জব্দ করে ডিবি।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, এদিন সকালে গোপন সংবাদ আসে দর্শনা-লোকনাথপুর বাইপাস সড়ক দিয়ে স্বর্ণ অথবা মাদকের একটা বড় চালান পাচার হয়ে ভারত থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গায় যাবে। এ সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে একজন মোটরসাইকেল আরোহী সীমান্ত শহর দর্শনা থেকে পরানপুর-লোকনাথপুর সড়ক হয়ে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে লুকিয়ে থাকা ডিবির আভিযানিক দল তাকে আটক করতে সক্ষম হয়। এরপর আশপাশে অবস্থানরত লোকজন ও গণমাধ্যমকর্মীদের সামনে আটক উপজেলার লোকনাথপুর বাসস্ট্যান্ড পাড়ার দাউদ আলীর ছেলে আবু সাঈদ (৪২) এর দেহ তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের পকেট থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ প্যাকেট স্বর্ণের গহনা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের স্বর্ণের গহনার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। উদ্ধার স্বর্ণের গহনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করে আটক পাচারকারীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ কলেজ শিক্ষক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

প্রতিবাদী গ্রামবাসীর বিরুদ্ধে মাদক কারবারির মামলা

বন্যার্ত এলাকায় সহায়তার জন্য যুবদলের জরুরি নির্দেশনা, মেডিকেল টিম গঠন

আর্জেন্টিনার ম্যাচ একসঙ্গে দেখেছেন ইসরায়েল ও মিশরের সামরিক কর্মকর্তারা

স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

শিক্ষকের হাত-পা ভাঙলেন প্রধান শিক্ষকের ভাই, বিচার দাবিতে মানববন্ধন

জঙ্গি-জঙ্গি খেলা বন্ধ করতে হবে : ফয়জুল করিম

১০

দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

১১

ফাতাহ কমব্যাটে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার তাহসীন কারাগারে

১২

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, সামনে আরও হামলা হবে: নেতানিয়াহু

১৩

পানিবন্দি হাজারো মানুষ, স্বাভাবিক হয়নি দীঘিনালা-লংগদু সড়ক

১৪

রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস

১৫

ডাকাতদের চিনে ফেলাই কাল হলো মিল মালিকের

১৬

বন্যা পরিস্থিতির অবনতি / মনু নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধলাখ মানুষ

১৭

২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ ২ ভারতীয় নাগরিক আটক

১৮

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

১৯

শাহবাগে কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

২০
X