নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আটক ৩। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আটক ৩। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরাফাত হাসান নামে এক চালককে খুন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। এ সময় ছিনতাই করা অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম এ তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর ৮নং ওয়ার্ডের মৃত মো. আলীর ছেলে হোসেন মাহমুদ (৩৮), নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলের মাইনুদ্দিন (২৭), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কাকাইল মোড়ের মৃত শুক্কুর আলীর ছেলে মো. ইছহাক (২০), বর্তমানে সে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার কাদিরগাঁ আলমগীর এর বাড়ীর ভাড়াটিয়া।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, গত ৩০ নভেম্বর প্রতিদিনের ন্যায় আরাফাত হাসান তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার রাতে গনিশাহ্ মাজার থেকে দুই জন যাত্রী তাকে মাঝিয়ারা বাজারে যাবে বলে ভাড়া করে নিয়ে যায়। সেখান থেকে কৌশলে তাকে রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জোড়া ব্রিজের কাছে নিয়ে তাকে হাত-পা ও মুখ বেঁধে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। নিহত আরাফাত হাসান উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের মো. এন্তাজ মিয়ার ছেলে।

আটক তিন জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবানন-ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

১০

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

১১

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

১২

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

১৩

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

১৪

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

১৫

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

১৬

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

১৭

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৮

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

২০
X