চাঁদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় মিগজাউমে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা, সতর্ক চাঁদপুরের কৃষি বিভাগ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদেশের মতো চাঁদপুরেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নানামুখী ক্ষতি থেকে বাঁচতে আগাম প্রস্তুতি হিসেবে সদর উপজেলা কৃষি বিভাগ পরামর্শের মাধ্যমে কৃষকদের সতর্ক করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে সেবাপ্রার্থীদের থেকে এ পরামর্শের খবর পাওয়া যায়। চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় বলেন, আগামী দুই-তিন দিন ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদেশের মতো চাঁদপুরেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরিপক্ব ফসল সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখতে কৃষকদের পরামর্শ দিচ্ছি।

তিনি আরও বলেন, কৃষকদের জমির নিষ্কাশন নালা পরিষ্কার রাখতে বলেছি। বীজতলায় থাকা চারা পলিথিন শিট দিয়ে ঢেকে রাখতে বলেছি। সেচ, সার, বালাইনাশক প্রয়োগ, বীজ বপন ও চারা রোপণ থেকে বিরত থাকতে বলেছি। পূর্ব অভিজ্ঞতা থেকেই আমরা সতর্কতার সঙ্গে কৃষি আবহাওয়া প্রকল্পের আওতায় চাষি ভাইদের নানামুখী ক্ষতির হাত থেকে বাঁচাতে এসব পরামর্শের মাধ্যমে তাদের পাশে রয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

১০

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি পুনর্বিবেচনার আহ্বান হামিমের

১১

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

১২

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

১৩

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

১৪

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

১৫

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

১৬

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

১৭

বন্যার পানি দিয়ে অজু বা গোসল করা যাবে কি?

১৮

সাড়ে ৬ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ

১৯

‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচিতে ভুটান, দিচ্ছে নগদ প্রণোদনা

২০
X