সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈরী আবহাওয়াতেও আঞ্চলিক ইজতেমায় মুসল্লিদের ভিড়

সিরাজগঞ্জে যমুনার পাড়ে আঞ্চলিক ইজতেমায় মুসল্লিবৃন্দ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে যমুনার পাড়ে আঞ্চলিক ইজতেমায় মুসল্লিবৃন্দ। ছবি : কালবেলা

প্রতিবারের মতো এ বছরও সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ইজতেমায় হাজার হাজার মুসল্লির ভিড় লক্ষ্য করা যায়। শুক্রবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শহরের যমুনা নদীর তীরে রানীগ্রাম এলাকায় এ ইজতেমা শুরু হয়। ইজতেমায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার পঞ্চাশ হাজারেরও বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন।

আয়োজকরা জানান, জেলার তাবলিগ জামাতের নিজাম উদ্দিন অনুসারীদের উদ্যোগে প্রায় ৩০ একর জায়গাজুড়ে ইজতেমার মাঠ তৈরি করা হয়েছে। সিরাজগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকেও মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করেছেন। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আসা তাবলিক জামাতের সদস্যরাও এতে অংশগ্রহণ করেছেন। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আঞ্চলিক ইজতেমা।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ) মো. রেজওয়ানুল ইসলাম বলেন, ইজতেমাস্থলে প্রতিবারের মতো এবারও পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করে কঠোর নিরাপত্তার দায়িত্ব পালন কবরে। এ ছাড়াও পুরো এলাকা সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় রাখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X