দিরাই ( সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে মুখে কসটেপ ও পা বাঁধা প্রতিবন্ধীর লাশ উদ্ধার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়নগর এলাকা সংলঘ্ন কালনী নদী থেকে মুখে কসটেপ ও পা বাঁধা অবস্থায় শারীরিক প্রতিবন্ধী সুজিত বর্মন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দিরাই থানা পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এমন সংবাদের ভিত্তিতে, ৬নং করিমপুর ইউনিয়নের বিট অফিসার এসআই (নিরস্ত্র) মাহবুব ছিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত যুবক উপজেলার চান্দপুর গ্রামের শ্যামা বর্মনের ছেলে।

নিহত যুবকের জেঠী অনিতা বর্মন কালবেলাকে বলেন, সে শারীরিক প্রতিবন্ধী ছিল। গাছ থেকে পড়ে সে হাতে ও পায়ে আঘাত পায়, তারপর থেকে সে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পরে। গেল কয়দিন ধরে ওই যুবকের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এভাবে সে মাঝেমধ্যে বাড়িতে আসত না। তারা তিন ভাই এক বোন। সে সবার বড় ছিল। ওই যুবক কালনী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত।

অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শহিদুল হক মুন্সী কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যা মনে হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X