বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৯:২২ এএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নৌ কর্মকর্তা নিহত

সজীব মোল্লা। ছবি : সংগৃহীত
সজীব মোল্লা। ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে মাইক্রোবাসচাপায় এক নৌবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার কল্যাণপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব মোল্লা (২৪) কল্যাণপুর নতুন রাস্তা এলাকার লোকমান মোল্লার ছেলে। তিনি নৌবাহিনীর এন্টি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী নীরব বেপারি জানান, দুপুরে সজীব ও তার বন্ধু শহিদুল মোটরসাইকেলে করে কল্যাণপুর নতুন রাস্তা এলাকা থেকে কল্যাণপুর বাজারের দিকে যাছিলেন। কল্যাণপুর বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সজীব মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন। এ সময় মাইক্রোবাসের তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় শহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

সজীবের বাবা লোকমান মোল্লা বলেন, ‘খুলনার নৌঘাঁটি বানৌজা তিতুমীরে ছয় মাসের ট্রেনিং শেষে গত ৪ জুন বাড়িতে আসে সজীব। আরও ছয় মাসের ট্রেনিংয়ের জন্য আগামী ৪ জুলাই তার চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাইয়ে যাওয়ার কথা ছিল।’

আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের এসআই মো. রাকিব হোসেন বলেন, সজীব নৌবাহিনীতে অফিসার হিসেবে সম্প্রতি চাকরি পেয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ শেষ করে তিনি কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন।

তিনি আরও বলেন, সজীবের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X