কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুমাত্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন এফ/এ-১৮ সুপার হর্নেট। ছবি : সংগৃহীত
মার্কিন এফ/এ-১৮ সুপার হর্নেট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহরে থাকা বহুমাত্রিক অভিযান পরিচালনায় সক্ষম শক্তিশালী একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে ভার্জিনিয়া উপকূলে বিমানটি আছড়ে পড়ে। খবর সিবিএস নিউজের।

মার্কিন নৌবাহিনীর বিমানটি এফ/এ-১৮ই সুপার হর্নেট মডেলের। সমুদ্রে পড়ে এটি তলিয়ে যায়। তবে তার আগেই পাইলট বের হতে সক্ষম হন। বিধ্বস্ত হওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জ্যাকি পরাশরের এক বিবৃতি অনুসারে, সকাল ১০টার কিছু আগে স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ৮৩-এর একজন পাইলট নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় সুপার হর্নেটের নিয়ন্ত্রণ হারান। তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইজেক্ট করেন।

কন্ট্রোল টাওয়ার ঘটনাটি সমুদ্রে থাকা পার্শ্ববর্তী দলকে জানায়। দ্রুত সময়ে অনুসন্ধান দল মোতায়েন করা হয় এবং বেলা ১১টা ২১ মিনিটে পাইলটকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়।

পাইলটের শারিরীক অবস্থা নিশ্চিত করেনি নৌবাহিনী। তবে জানিয়েছে, তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরাশর ওই বিবৃতির তথ্যানুযায়ী, বিধ্বস্ত বিমানটি এখনো সমুদ্র থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ৮৩ ভার্জিনিয়া বিচে অবস্থিত নেভাল এয়ার স্টেশন ওশেনা ঘাঁটি থেকে কার্যক্রম পরিচালনা করে। গত ১০ মাসে এটি নৌবাহিনীর ষষ্ঠ এফ-১৮ বিমান হারানোর ঘটনা।

এদিকে মালয়েশিয়ার কুয়ানতান বিমানঘাঁটিতে একটি সামরিক যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে এফ/এ-১৮ডি হর্নেট মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। পাহাংয়ের কুয়ানতানের সুলতান হাজী আহমেদ শাহ বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। বেসামরিক চলাচলের পাশাপাশি রানওয়েটি সামরিক কাজে ব্যবহৃত হয়ে আসছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X