টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাকে চড় মেরে আহত করার অভিযোগ ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে

যুবলীগ নেতাকে চড় মেরে আহত করার অভিযোগ ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে

গাজীপুরের টঙ্গীতে যুবলীগের নেতা নেতা কাইয়ুম সরকারকে চড় থাপ্পড় মেরে আহত করার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরুর বিরুদ্ধে।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে টঙ্গীর নোয়াগাঁও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাস ভবনের পাশে ঘটনা ঘটে। এর আগে বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গাসিক ৪৬নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির এক সভার আয়োজন করা হয়।

জানা গেছে, শনিবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গাসিক ৪৬নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত করতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এক আলোচনা সভার আয়োজন করেন। সভা চলাকালে সভায় যোগ দেন যুবলীগ নেতা কাইয়ুম সরকার। তিনি গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য পদে রয়েছেন। সভা চলাকালে হঠাৎ ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু আলোচনা সভায় ওই যুবলীগ নেতা দেরিতে উপস্থিত হয়েছেন বলে অভিযোগ তুলেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু ওই যুবলীগ নেতাকে চড়থাপ্পড় মারেন। পরে উভয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উপস্থিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বিষয়টি দায়িত্ব নেন।

গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য কাইউম সরকার কান্না জড়িত কণ্ঠে কালবেলাকে বলেন, কাউন্সিলর নুরুল ইসলামের সঙ্গে আমার পূর্ব বিরোধ ছিলো। আজ দেরি করে সভায় উপস্থিত হওয়ার বিভিন্ন অযুহাতে আমাকে চড়থাপ্পড় মারেন। আমার কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। আমি সিনিয়র নেতাকর্মীদের কাছে বিষয়টি জানিয়েছি।

অভিযুক্ত গাজীপুর সিটি করপোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু কালবেলাকে বলেন, আমি কাউকে মারিনি। আমি কিছুই জানি না।

নাম প্রকাশে অনিচ্ছুক মোটর শ্রমিকলীগের এক নেতা বলেন, সন্ধ্যায় সভা চলাকালে সভায় দেরি করে উপস্থিত হওয়ায় ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু যুবলীগ নেতাকে চড়থাপ্পড় থাপ্পড় মারেন। এ সময় যুবলীগ নেতার কর্মী সমর্থকদের মারধর করা হয়।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে বিষয়টি সমাধান করা হবে।

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, এ বিষয়ে আমার জানা নেই। যুবলীগ নেতা কাইউয়ুম সরকার এখনো অভিযোগ জানায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১০

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১১

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১২

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৩

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৪

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৫

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৬

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৭

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৮

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৯

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

২০
X