লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দাওয়াতে গিয়ে ধর্ষণের শিকার

ঈদের দাওয়াতে গিয়ে ধর্ষণের শিকার

রাঙামাটির লংগদুতে ঈদের নিমন্ত্রণ খেতে গিয়ে এক পাহাড়ি নারী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঈদের দিন (২৯ জুন) উপজেলার আটারকছড়া ইউনিয়নের ডানে আটারকছড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় ডানে আটারকছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু (২৫) এবং তিনব্রিজ বটতলা গ্রামের আব্বাস আলীর ছেলে রুবেল মিয়াকে (২৩) আসামি করে লংগদু থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।

লংগদু থানা সূত্রে জানা যায়, ঈদের দিন পূর্ব পরিচয়ের সূত্র ধরে উপজেলার ডানে আটারকছড়া গ্রামে ছিদ্দিক মিয়ার বাড়িতে বেড়াতে যান ধর্ষণের শিকার ওই নারী এবং তার আরও দুই স্বজন। নিমন্ত্রণ খাওয়া শেষে বাড়ি ফেরার পথে ওইদিন সন্ধ্যায় ধর্ষণের শিকার হন তিনি। পরে শুক্রবার (৩০ জুন) সকালে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই নারীর স্বামী।

এ বিষয়ে লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগে দুজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা আসামিদের আটক করতে অভিযান পরিচালনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X