শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মাদারীপুরের শিবচরে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নীরব আহমেদ (২২) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ হোসেন আশিক (২৩) নামের একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। রোববার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীরব রাজৈর উপজেলার শানেরপাড় এলাকার নুর আলম মোল্লার ছেলে। আহত আশিক শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার আবুল হোসেন মোড়লের ছেলে। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নীরব ও আশিক তাদের মামা বাড়ি শিবচরের শিরুয়াইল এলাকায় আসেন। সেখান থেকে তারা মোটরসাইকেলে করে শিবচর বাজারের উদেশে রওনা হন। সন্ধ্যা থেকে রাস্তায় প্রচণ্ড কুয়াশার কারণে তাদের গাড়ি চালাতে সমস্যা হলেও তারা শিবচরের দিকেই রওনা হন। পথে তারা শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামে কাজির মোড় নামক এলাকায় পৌঁছালে সেখানে রাস্তায় নির্মাণাধীন ব্রিজের গর্তে পড়ে যান। এ সময় নীরব ও আশিক গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। আহত আশিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মামা টিপু মিয়া বলেন, রাতে আমার বাড়ি থেকে খেয়ে তারা শিবচরের দিকে রওনা হন। পথিমধ্যে রাস্তায় ব্রিজ নির্মাণ করা হলেও সেখানে নিরাপত্তার জন্য কোনো বাঁশ বা কাঠের বেড়া না থাকায় আজ এই দুর্ঘটনা ঘটেছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুল হক বলেন, রাতে দুজন লোককে হাসপাতালে আনা হয়। এ সময় আমরা পরীক্ষা-নিরীক্ষা করে নীরবকে মৃত অবস্থায় পাই এবং সাজ্জাদ হোসেন আশিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১০

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১১

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১২

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৩

বেদনার আকাশ

১৪

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৫

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৬

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৭

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৮

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৯

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

২০
X