ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরের তিন উপজেলা বিএনপির ১২ নেতা বহিষ্কার

ছবি গ্রাফিক্স : কালবেলা
ছবি গ্রাফিক্স : কালবেলা

দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর-১ আসনের মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা- এই তিন উপজেলা বিএনপির ১২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, বোয়ালমারী উপজেলা শাখা বিএনপির প্রচার সম্পাদক এসএম বাদশা মিয়া, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক কামরুজ্জামান হাছান, সদস্য স্বপন ব্রহ্ম, বোয়ালমারী উপজেলা জিয়া পরিষদের সভাপতি জাফর মাস্টার, উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক গোলাম কুদ্দুছ মোল্যা, বৈদেশিকবিষয়ক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সদস্য আতিয়ার রহমান। মধুখালী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান। আলফাডাঙ্গা উপজেলার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ, যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুসা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি দলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১০

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১১

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১২

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৩

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৪

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৫

ভারতের জন্য দুঃসংবাদ

১৬

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

১৭

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

১৮

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

১৯

জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

২০
X