হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানিতে গরু না দেওয়ায় জীবন দিল নববধূ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কোরবানির ঈদে বাপের বাড়ি থেকে গরু না দেওয়ায় চট্টগ্রামের হাটহাজারীতে সুমি আক্তার জিন্নাহ (১৯) নামে এক নববধূ আত্মহত্যা করেছে। তবে পরিবারের অভিযোগ শারীরিক, নির্যাতন করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

উপজেলার মির্জাপুর ইউপির সৈয়দপাড়ায় ঈদের দিন রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমি ওই এলাকার মো. ফরিদ মিয়ার পুত্র প্রবাসী মো. তাজুল ইসলাম নয়নের (৩৩) স্ত্রী। পার্শ্ববর্তী ইউপির মো. সিরাজ ও মীনা আক্তারের কন্যা।

নিহত সুমির শ্বশুর ফরিদ মিয়া বলেন, ‘তাজুল ইসলাম আমার ১ম ঘরের সন্তান। সে প্রবাসে রয়েছে। যৌতুক নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে এ অভিযোগ মিথ্যা। কোরবানির গরু চায়নি তারপরও ছাগল পাঠিয়েছে। অভিমানে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বউ শাশুড়ির মধ্যে কী হয়েছে আমি জানি না। আমরা কোনো ধরনের নির্যাতন করিনি।’

নিহত সুমির মা মীনা আক্তার বলেন, ‘আমার মেয়ের সঙ্গে নয়নের বিয়ে হয়েছে এক বছর হয়নি। এর মধ্যেই বাপের বাড়িতে লাশ হয়ে ফিরেছে সুমি। ১০ লাখ টাকার কাবিনে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় সুমিকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। এই কোরবানি ঈদে গরু দেওয়ার কথা বলেছিল। অর্থের অভাবে গরু দিতে না পেরে ছাগল দিয়েছি। এটিই কাল হয়ে দাঁড়াল আমার মেয়ের সংসারে। শুধু একটি গরু দিতে না পারায় আজকে আমার মেয়েকে জীবন দিতে হলো।’

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) শোয়েব আহমেদ খাঁন কালবেলাকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মেয়েটি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট আসলে রহস্য জানা যাবে। ভিকটিমের পরিবার যদি অভিযোগ দেন, তাহলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X