রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিধ্বস্ত দুটি প্রাইভেটকার। ছবি : কালবেলা
রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিধ্বস্ত দুটি প্রাইভেটকার। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেরে ৪ জন হয়েছে। এর আগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও চারজন ঢাকা মেডিকেল এবং কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ৩০০ ফুট সড়কে পূর্বাচল শেখ হাসিনা সরণীর ভুঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন, রাজধানীর সেগুনবাগিচা এলাকা ব্যবসায়ী নুরুল ইসলাম (৭৫) এবং আরেকজন প্রাইভেটকারচালক মিলন মিয়া। অপর দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

অন্যদিকে আহতরা হলেন- নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, প্রাইভেটকারের চালক শুক্কুর আলী এবং যাত্রী সজিবসহ চারজন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে আসা কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১২-৪৭৬২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের এক পাশ থেকে আরেক পাশে ছিটকে পড়ে। এ সময় কাঞ্চনগামী অপর একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪) সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার দুটি দুমড়ে-মুচড়ে গেলে দুই চালক ও যাত্রীসহ আটজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য তিনজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মিলন মিয়া নামের আরেকজনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

১০

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

১১

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

১২

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

১৩

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

১৪

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১৫

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৭

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৮

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১৯

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

২০
X