নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নৈশপ্রহরীকে হত্যা করে স্বর্ণ লুট, গ্রেপ্তার ৭

নোয়াখালীতে নৈশপ্রহরীকে হত্যা করে স্বর্ণ লুট, গ্রেপ্তার ৭। ছবি : কালবেলা
নোয়াখালীতে নৈশপ্রহরীকে হত্যা করে স্বর্ণ লুট, গ্রেপ্তার ৭। ছবি : কালবেলা

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০ ভরি স্বর্ণ, ১৬০ ভরি রুপা ও স্বর্ণালংকার বিক্রির ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছে থেকে একটি দেশি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, গ্যাস সিলিন্ডার ও পাইপ জব্দ করা হয়।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুরের কমলনগর থানার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের মো. নোমান, একই জেলার মার্টিন ইউনিয়নের পশ্চিম চর মার্টিন গ্রামের মো. সুজন হোসেন, কমলনগর থানার হাজিরহাট ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের কৃঞ্চ কমল সরকার, সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের মো. শাহাদাত হোসেন, একই উপজেলার বজরা ইউনিয়নের মুসলিম গ্রামের হাজি বাড়ির মো. সাদ্দাম হোসেন জিতু , বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার মুন্সি বাড়ির সালাউদ্দিন ও কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জৈনদপুর গ্রামের মো. মিজানুর রহমান রনি।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত শুক্রবার ১০-১৫ জনের একটি ডাকাত দল রাত ৩টার পর চাপরাশিরহাট পশ্চিম বাজারে প্রবেশ করে। ওই সময় অস্ত্রের মুখে নৈশপ্রহরীসহ অন্যান্য চলাচলকারী লোকজনকে ডাকাত দল জিম্মি করে। এরপর প্রায় দুই ঘণ্টা ডাকাতি সংঘটিত করে। এ সময় ডাকাতদলকে বাধা দিলে নৈশপ্রহরী শহীদুল্লাহকে মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। হত্যাসহ ডাকাতির ঘটনায় কবিরহাট থানায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে একটি মামলা করেন।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ডাকাতদের বহনকারী পিকআপ চালক নোমান লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা এলাকায় লুণ্ঠিত মালামাল বিক্রির চেষ্টা করছে। পরে পুলিশ নোমানের অবস্থান চিহ্নিত করে। পরে কমলনগর থানার মুন্সিরহাট এলাকা থেকে রোববার (১০ ডিসেম্বর) নোমানকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়। মূলত এই দুর্ধর্ষ ডাকাতির মূল পরিকল্পনাকারী মো. শাহাদাত।

এর আগে, গত শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর রাতের দিকে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারের মা-মনি জুয়েলার্স ও নুর জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। পুলিশের ভাষ্য দুটি দোকান থেকে সর্বমোট ৭২ ভরি স্বর্ণ লুট করেছে ডাকাত দল।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১০

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১১

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১২

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৩

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৪

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৫

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৬

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৭

ছেলের হাতে বাবা খুন

১৮

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৯

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

২০
X