চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

আধা ঘণ্টায় শেষ বাজারের সব পেঁয়াজ

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের একটি চিত্র। ছবি : কালবেলা
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের একটি চিত্র। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল। বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৯০-২১০ টাকায় বিক্রি হলেও অভিযান শুরু হলে তা ১১০ টাকায় নেমে আসে। ফলে আধা ঘণ্টার মধ্যে ক্রেতারা বিভিন্ন মুদি দোকান থেকে ১-২ কেজি করে সব পেঁয়াজ কিনে নেয়।

বেশ কয়েকদিন ধরে সারা দেশের মতো চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীরাও নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ বেশি দামে বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পালের নেতৃত্বে একটি টিম চৌদ্দগ্রাম বাজারে অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, পৌর স্যানিটারি ইন্সপেক্টর ইমাম হোসেন সজিব ও থানার উপপরিদর্শক আবদুল মতিন।

ভ্রাম্যমাণ আদালত বাজারের ওয়াপদা রোডের দিলীপ স্টোর, ইবরাহিম স্টোর, চৌদ্দগ্রাম বাণিজ্যালয় ও মহাসড়কের পাশে অবস্থিত ফকিট স্টোরে অভিযান চালায়। অভিযানের খবরে সব বিক্রেতাই ১১০ টাকা দামে পেঁয়াজ বিক্রি শুরু করে। এ সময় পরবর্তীতেও যেন সহনীয় দামে বিক্রি অব্যাহত রাখে এমন নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর গ্রামের ছকিনা বেগম বলেন, ‘ছোট ছেলের জন্য শীতের কাগড় কিনতে বাজারে এসেছিলেন। অভিযানের সময় পেঁয়াজের দাম কম হওয়ার খবর শুনে আমিও ১১০ টাকা করে ১ কেজি ক্রয় করি। কারণ-আমাদের এলাকায় পেঁয়াজের কেজি ছিল ২১০ টাকা। আমি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আবেদন করছি তারা যেন প্রতিদিন সিন্ডিকেট কর্তৃক দ্রব্যমূল্যের বাড়তি দাম রোধে অভিযান পরিচালনা করে। এতে করে সাধারণ মানুষের অনেক উপকার হবে।’

একই কম কথা বলেছেন কনকাপৈত ইউনিয়নের আগুনশাইল গ্রামের আবদুল কাদের, শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের মফিজ মিয়া, বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামের দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ক্রেতা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, ‘পেঁয়াজসহ দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অভিযান চলমান থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১০

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১১

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১২

বেদনার আকাশ

১৩

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৪

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৫

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৬

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৭

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৮

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৯

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

২০
X