নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়াসহ পাঁচ জেলায় গরুচোর চক্র, হোতাসহ আটক ৩

হোতাসহ গরুচোর চক্রের তিনজনকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
হোতাসহ গরুচোর চক্রের তিনজনকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রামে শীতে কুয়াশার অন্ধকারে সক্রিয় হয়ে উঠেছে গরুচোর সিন্ডিকেট। তারা চুরির পর অভিনব কৌশলে একাধিক পিকআপ ও কাভার্ড ভ্যানে করে চোরাই গরুগুলো নিয়ে যায়। পৌরসভার বেলঘরিয়া এলাকায় গরু চুরির ঘটনার পর বিরতিহীন অভিযানে নেমেছে থানা পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় পৃথক অভিযান চালিয়ে আন্তঃবিভাগীয় গরুচোর চক্রের প্রধান শহিদুলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের হেফাজতে থাকা দুটি গাভী ও দুটি বাছুর উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলো, নাটোরের সিংড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের নিংগইন এলাকার মৃত হাছেন আলীর ছেলে আন্তঃবিভাগীয় গরুচোর সিন্ডিকেটপ্রধান শহিদুল ইসলাম (৪৮), সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরকুরা এলাকার আব্দুর রশিদের ছেলে কুখ্যাত চোর নুর মোহাম্মদ (৪০) এবং একই জেলার রায়গঞ্জ উপজেলার জাংকীগাতি এলাকার মৃত ফজলার শেখের ছেলে ছামেদুল হক (৩৮)।

মঙ্গলবার দুপুরে চোরচক্রের তিন সদস্যকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সূত্র জানায়, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত গ্রামীণ সড়কে বহিরাগতদের আনাগোনা কমলেও শীতের শুরুতেই মধ্যরাতে তৎপর গরু চোর সিন্ডিকেট। চুরি ঠেকাতে রাতে টহল জোরদারের পাশাপাশি বিরতিহীন অভিযানে নেমেছে পুলিশ।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান শহিদুলকে বগুড়া সদর থানার কৈগাড়ী কবরস্থান এলাকা থেকে আটক করা হয়। সে বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরুচোরের একাধিক সিন্ডিকেটের নেতৃত্ব দেয়। আটক তিনজনের দেওয়া তথ্যে সিরাজগঞ্জ সদর থানা এবং কামারখন্দ থানা এলাকা থেকে দুটি গাভী ও দুটি বাছুর উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত গরুচোর মোতালেব হোসেন পালিয়ে গেছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ভোরে নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলঘরিয়া এলাকার জহুরুল ইসলামের দুটি গরু চুরির ঘটনার তিন দিন পর গত সোমবার থানায় মামলা দায়ের হয়। মামলার তদন্তভার গ্রহণ করেন এসআই জিয়াউর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

১১

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

১২

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

১৩

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

১৪

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১৬

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১৭

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১৯

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

২০
X