সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১০:২৯ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাসরের আগেই বরের আত্মহত্যা!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসর রাতের দিনই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন লক্ষণ বিশ্বাস (২৫) নামের এক যুবক। স্থানীয়দের ধারণা, পারিবারিক সম্মতিতে বিয়ে হলেও বউ পছন্দ না হওয়ায় আত্মহত্যা করেছেন তিনি।

বুধবার (৭ জুন) সকালে উপজেলার খুকনি ইউনিয়নের ঝাউপাড়ায় নিজ বাড়ির থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লক্ষণ খুকনি ঝাউপাড়া গ্রামের হারাণ বিশ্বাসের ছেলে।

নিহতের বড় ভাই শরৎ চন্দ্র বলেন, সোমবার (৫ জুন) তাড়াশ উপজেলার গণেশ চন্দ্রের মেয়ে প্রীতি রানীর সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় লক্ষণের। পর দিন মঙ্গলবার বর-কনে বাড়ি আসে। বুধবার (৭ জুন) বৌ-ভাত হয় এবং ওইদিনই তাদের বাসর রাত ছিল। কিন্তু সকালে নতুন বউ ঘর থেকে বের হওয়ার সুযোগেই গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন লক্ষণ।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, খুকনি ঝাউপাড়া থেকে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১০

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১১

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১২

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৩

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৪

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৭

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৮

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৯

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

২০
X