রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

১০ কোটি টাকা মূল্যের হেরোইন জব্দ, আটক বাবা-ছেলে

হেরোইনসহ আটক শরিফুল ইসলাম ও তার ছেলে মোমিনুল ইসলাম। ছবি : কালবেলা
হেরোইনসহ আটক শরিফুল ইসলাম ও তার ছেলে মোমিনুল ইসলাম। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে চর বাগডাঙ্গা ইউনিয়ন থেকে ১০ কেজি হেরোইন জব্দ করেছে র‌্যাব-৫। এই ঘটনায় বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। বিপুল পরিমাণ এই হেরোইনগুলো ভারত থেকে পাচার হয়ে দেশে আসে। জব্দকৃত হেরোইনের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।

এ ঘটনায় আটকরা হলো- শরিফুল ইসলাম ধুলু মিয়া ও তার ছেলে মোমিনুল ইসলাম। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে দাবি করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী র‌্যাব-৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সিও লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান। তিনি বলেন, ভোরে হেরোইনের বড় একটি চালান রুস্তম আলী নামের এক ব্যক্তির মাধ্যমে ধুলু মিয়ার কাছে এসে পৌঁছায়। এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ধুলু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধুলু মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার ছেলে মমিনুলকে হেরোইনের চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বাড়ির পেছনের বাঁশ বাগানের মাটির গর্তে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামের ভেতরে ১০ কেজি হেরোইন রাখা আছে।

পরে র‌্যাব হেরোইন জব্দ করে এবং মমিনুলের তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের নদীর পাড় থেকে ধুলু মিয়াকে আটক কিরে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রিয়াজ শাহরিয়ার আরও বলেন, ২০২৩ সালে মোট ৮৩ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। তার মধ্যে এই চালানই সবচেয়ে বড় মাদক চালান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১০

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১১

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১২

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৩

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৪

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৫

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৬

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৭

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৮

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৯

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

২০
X