নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের মাসে নির্বাচনের উৎসবে মেতেছে মানুষ : খাদ্যমন্ত্রী

বিজয় দিবসে নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা
বিজয় দিবসে নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিজয়ের মাসে মানুষ নির্বাচনের উৎসবে মেতেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানুষের বিপুল অংশগ্রহণের মাধ্যমে সুস্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের আশা কোনো দিন পূরণ হবে না। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব অপশক্তিকে উপেক্ষা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন এটাই হলো মুক্তিযুদ্ধের সার্থকতা।

তিনি আরও বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধারা মনে করি মুক্তিযুদ্ধ সফল হয়েছে। ইতিমধ্যে অনেক কিছু অর্জিত হয়েছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের যে লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থীর করেছেন, আমরা সেটি অর্জন করতে সক্ষম হব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষকের হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি জেল খেটেছেন। ছয় দফা আন্দোলন দিয়েছেন, ঊনসত্তরে গণ অভুত্থান করেছেন, সত্তরের নির্বাচনে জয়লাভ করেছেন। ৭ মার্চে তিনি মহান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপালসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নেতাকর্মীদের নিয়ে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণের মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

জাপান-ব্রাজিল ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

১০

পুলিশে বড় রদবদল

১১

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

১২

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

১৩

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টিভি চ্যানেলের লাইসেন্স স্থগিত

১৪

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

১৫

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা

১৭

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

১৮

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ

২০
X