বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
আত্রাই প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত

নওগাঁর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নওগাঁর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নওগাঁর আত্রাইয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।

এ বিষয়ে চৌধুরী গোলাম মোস্তফা বাদল বলেন, নির্বাচনী ক্যাম্পে যাবার উদ্দেশ্যে সাহেবগঞ্জ বাজারে চা খেয়ে মোটরসাইকেলে উঠছিলাম, এমন সময় পেছন থেকে পিঠে চাকু মারলে চিৎকার দেই। তখন লোকজন এগিয়ে আসে।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শীতের পোশাক থাকায় ছুরি দুই ইঞ্চির মতো গভীরে গেছে। তবে আর একটু ভেতরে গেলে ফুসফুসের বড় ক্ষতি হতো।

ট্রাক প্রতীকের প্রার্থী ওমর ফারুক সুমন গণমাধ্যমকর্মীকে জানান, চৌধুরী গোলাম মোস্তফা বাদল ভোটের শুরু থেকে প্রচার চালাচ্ছেন। তিনি আমার নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন। ঘটনার পেছনে যারা আছেন তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে আমরাও চাই এর সঠিক রহস্য উদঘাটন হোক।

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, শামিম হোসেন সানি (২৫) নামের একজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১০

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১১

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১২

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৩

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৪

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৫

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৬

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৭

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৮

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৯

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

২০
X