বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর মর্যাদার দাবিতে যুবকের বাড়িতে অনশনে নারী

স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী। ছবি : কালবেলা
স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী। ছবি : কালবেলা

কুমিল্লার লালমাই উপজেলার যশপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে বসেছেন মৌ খান নামের এক নারী। তিনি নিজেকে যশপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে সাইফুল ইসলাম শামীমের স্ত্রী বলে দাবি করছেন। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছেন।

বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, অনশনকারী নারী মৌ খান তার শ্বশুর-শাশুড়ির পায়ে ধরে কান্নাকাটি করছেন। গোপনে বিয়ে করার জন্য ক্ষমা চাচ্ছেন। স্ত্রীর অধিকার চাচ্ছেন। তবে বার বার পায়ে ধরেও তিনি তাদের মন গলাতে পারেননি।

খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে সাদা পোশাক পরিহিত মৌ খান নিজের বিয়ের প্রমাণ হিসেবে কাবিননামার একটি ছায়াকপি দেখান। সেখানে লেখা তথ্য অনুযায়ী, মৌ খান মানিকগঞ্জ সদর উপজেলার সাংগরপাড়া গ্রামের আবদুল লতিফের মেয়ে। গত ৩০ এপ্রিল ঢাকার সূত্রাপুর এলাকার একটি কাজী অফিসে তাদের বিয়ে হয়। বিয়ের কাবিন অনুযায়ী কনে মৌ খান বর সাইফুল ইসলাম শামীমের চেয়ে আট বছরের বড়।

অনশনকারী মৌ খান সাংবাদিকদের বলেন, আমি পুরান ঢাকার গেন্ডারিয়াতে পার্লার ব্যবসা করি। দ্বিতীয় তলায় পার্লার আর তৃতীয় তলায় আমার বাসা। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ছয় বছর ধরে শামীমের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। গত সাত মাস আগে আমরা কাজী অফিসে বিবাহবন্ধনে আবদ্ধ হই। বিয়ের পর থেকে শামীম আমার বাসায় থাকতেন। কিছু দিন ধরে তিনি বাসায় যাচ্ছেন না। তাই তার বাড়িতে এসেছি। তবে আমি আসার খবর পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়েছেন।

শামীমের মা খুরশিদা বেগম বলেন, ‘এই নারী আমার ছেলেকে মামলা দিয়ে জেল খাটিয়েছে। সে আমার ছেলের দ্বিগুণ বয়সী। আজকে বাড়িতে এভাবে এসে আমাদের মানসম্মান নষ্ট করেছে।’

শামীমের বাবা শফিকুর রহমান বলেন, ‘আমি ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এমন ছেলে আমার দরকার নেই। ছেলে যেখানে নেই সেখানে ছেলের বউ থাকার সুযোগ নেই। এই নারী আমার ছেলের নামে মামলা দিয়ে ২০ লাখ টাকার ক্ষতি করেছিল। এখন আবার বাড়িতে আসছে।’

স্থানীয় ইউপি মেম্বার ও যশপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান মোবাইল ফোনে বলেন, ‘আমি এলাকায় নেই। তবে শুনেছি, একজন নারী দুপুর থেকে শামীমের বাড়িতে অনশন করছেন।’

লালমাই থানার ওসি মো. আবদুল্লাহ আল মাহফুজ শনিবার সন্ধ্যায় বলেন, ‘সারা দিন বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলাম। এখন অফিসে এসেছি। বিষয়টি শুনিনি। তবে এখন খবর নিচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X