কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরে তীব্র শীতের আগাম বার্তা, কী বলছে আবহাওয়া অফিস

কুড়িগ্রামে কুয়াশায় ঘেরা সড়ক। ছবি : কালবেলা
কুড়িগ্রামে কুয়াশায় ঘেরা সড়ক। ছবি : কালবেলা

কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে। এ অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। আজ রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী সপ্তাহে শীতের তীব্রতা বাড়বে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী ২০ ডিসেম্বরের পরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে।

এদিকে সকালে সূর্যের দেখা মিললেও শীতের দাপটে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবি, ছিন্নমূল ও অতি দরিদ্র মানুষজন। ঠান্ডায় সময়মতো কাজে যেতে না পারায় দুর্ভোগ বেড়েছে তাদের। শীত নিবারণের জন্য গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে নদ-নদী তীরবর্তী এলাকার দরিদ্র মানুষ।

এ পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই ৪৫ হাজার কম্বল সংশ্লিষ্ট উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।

উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া বলেন, আমার ইউনিয়নটি নদীবেষ্টিত। এখানে প্রচুর শীত ও কুয়াশা। এখানকার মানুষ শীতে কাবু হয়ে পড়েছে। এখন পর্যন্ত সরকারিভাবে শীতবস্ত্র পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১০

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১১

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১২

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৩

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৪

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৫

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৬

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১৭

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৮

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৯

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

২০
X