তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

ফের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

তেঁতুলিয়ায় হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। ছবি : কালবেলা
তেঁতুলিয়ায় হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। ছবি : কালবেলা

হিমালয়ঘেঁষা দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। বিগত কয়েকদিন থেকে অন্যান্য জেলার তুলনায় শীতের প্রকোপ একটু বেশি এ প্রান্তিক অঞ্চলে।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল চলতি মৌসুমে সারা দেশের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪

এদিকে উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শীতে চরম দুর্ভোগে পড়েছেন চা-পাথর, রিকশা-ভ্যান চালকসহ শ্রমজীবীরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, আজ সকাল ৬ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ৯টায় ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১০

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১১

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১২

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৫

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৬

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১৭

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৮

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৯

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

২০
X