দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইকে কুপিয়ে মারল ছোট ভাই

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

নেত্রকোনার দুর্গাপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ধারাল অস্ত্রের আঘাতে খুন হয়েছেন বড় ভাই। রোববার (১৭ ডিসেম্বর) সকালে দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভাইয়ের নাম মো. নুরুল আমিন (৪৫)। তিনি মউ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে বড় ভাই নুরুল আমিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল ছোট ভাই মজিবুর রহমানের। এই নিয়ে স্থানীয়ভাবে দেন-দরবার হলেও কোনো সুরাহা আসেনি। ঘটনার দিন অর্থাৎ রোববার সকালে তাদের ধান ক্ষেতের পাশে দাঁড়ানো ছিল বড় ভাই নুরুল আমিন। এই সময় পূর্ব বিরোধের জের ধরে বড় ভাই নুরুল আমিনের বুকে দেশীয় অস্ত্র (ডেগার) দিয়ে আঘাত করে ছোট ভাই মজিবুর রহমান। এতে বুকে গুরুতর জখম হয় নুরুল আমিনের। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল আমিনের ছেলে সোহেল মিয়া জানান, গত দুই বছর ধরে জমি নিয়ে আমাদের সঙ্গে ঝামেলা চলে আসছিল তাদের। কয়েকবার দেন-দরবার হলেও তারা তা মানেনি।

তিনি আরও বলেন, সকালে আমি ক্ষেতের আইল বাঁধছিলাম, তখন আব্বা আইলের ওপর দাঁড়িয়েছিল। এইসময় আব্বার ছোট ভাই মজিবুর ডেগার দিয়ে আব্বার বুকে কোপ মারে আর আব্বার ভাগ্নে ও আমার চাচাত ভাই তারাও তখন আব্বারে পিটিয়েছে। আমি আমার আব্বার খুনের বিচার চাই।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১০

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১১

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৩

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৪

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৫

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৬

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৯

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

২০
X