নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় প্রশাসন চাইলে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে : ইসি আলমগীর

মতবিনিময় বক্তব্য রাখচ্ছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন। ছবি : কালবেলা
মতবিনিময় বক্তব্য রাখচ্ছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার পূর্বে স্থানীয় সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে কেমন নির্বাচন উপহার দিবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভোটাররা অবাধে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন।

নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, বিজিবি কমান্ডার, র‌্যাব কমান্ডার ওনারা নির্বাচনী মাঠে আছেন। তারা যদি মনে করেন সেনা বাহিনী দরকার, তাহলেই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, আমি ময়মনসিংহ জেলাসহ ৩টি জেলায় ঘুরেছি। নরসিংদী আমার ঘুরে দেখা তিন নম্বর জেলা। অন্যান্য জেলার মতো এখানেও পরিবেশ ভালো। ভোটার যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে এবং নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে যাতে শান্তিমতো বাড়ি ফিরে যেতে পারে এবং ভালো থাকতে পারে সেজন্য আমাদের যত রকমের ব্যবস্থা আছে, আমরা সে পদক্ষেপ নিয়েছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১০

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১১

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১২

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৩

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৫

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৭

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৮

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

২০
X