নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনায় মালবাহী ট্রলারডুবি, ৭ মাঝিমাল্লা জীবিত উদ্ধার

নোয়াখালী। ছবি : কালবেলা
নোয়াখালী। ছবি : কালবেলা

বৈরি আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ‘মোহছেন আউলিয়া’ নামের একটি মালবাহী ট্রলারডুবির ঘটনায় সাত মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে চট্টগ্রাম থেকে হাতিয়া আসার পথে কর্ণফুলী চ্যানেলের এক নম্বর বয়ার সামনে এ ঘটনা ঘটে। ওই ট্রলারটিতে কোটি টাকার মালামাল বোঝাই ছিল বলে দাবি করা হয়েছে।

দুর্ঘটনার শিকার ট্রলারের মাঝি হাতিয়ার চরইশ্বর ইউনিয়নের হামিদ উল্যাহ গ্রামের মাঈন উদ্দিনের ছেলে মো. জিহাদ উদ্দিন এ ব্যাপারে সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তিনি কালবেলাকে বলেন, ভোর ৪টার দিকে চট্টগ্রামের চাকতাই ফিশারীঘাট থেকে মালামাল বোঝাই করে হাতিয়ার উদ্দেশে রওনা হই। সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে পাশে থাকা ‘এমভি মায়মুনা’ জাহাজ এসে আমাদের সাত মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করে। ট্রলারে প্রায় এক কোটি টাকার মালামাল ছিল বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন কালবেলাকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নিতে নলছিরা নৌ-পুলিশ ফাঁডির ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু কালবেলাকে বলেন, বিভিন্ন মাধ্যমে ট্রলারডুবির খবর পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X