রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তথ্যমন্ত্রী

সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তথ্যমন্ত্রী। ছবি : কালবেলা
সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তথ্যমন্ত্রী। ছবি : কালবেলা

প্রতীক পাওয়ার পর সড়কে সাইকেল চালিয়ে প্রচারণা শুরু করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) এলাকায় এই প্রচারণায় অংশ নেন।

বিকেল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী, ঘাটচেক, রোয়াজারহাট, থানাসদর, কলেজগেট হয়ে মরয়মনগর চৌমুহনী গিয়ে পথসভায় অংশ নেন। দুই কিলোমিটার পথ সাইকেল চালানোর সময় দলীয় শতাধিক নেতাকর্মী সঙ্গে ছিলেন। পরে পথসভায় বক্তব্য দেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ১৯৫৪ সালে বঙ্গবন্ধু সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। তাই সাইকেল চালিয়ে আমিও নির্বাচনী প্রচারণা শুরু করলাম। দলীয় প্রতীক নৌকা, তাই কর্ণফুলী নদীতে নৌকাযোগে পাড়ি দিয়ে দলীয় প্রচারণা চালিয়েছি।

তথ্যমন্ত্রী বক্তব্যে রাঙ্গুনিয়ার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরেন। এ ছাড়া দেশে যারা নির্বাচনের বিরোধিতা করেছিল তাদেরও সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা নির্বাচনের বিরোধিতা করেছিল তাদের বেলুন চুপসে গেছে। এখন তাদের স্ট্রং ভিটামিন দিয়েও ফুলানো যাচ্ছে না।

এর আগে মন্ত্রী রাঙ্গুনিয়ার পোমরা এলাকার পাহাড়ের চূড়ায় সত্যপীর মাজার জিয়ারত করেন। এরপর কর্ণফুলী নদী নৌকাযোগে পাড়ি দেন। পরে নিজ গ্রাম পদুয়ায় গিয়ে পিতা-মাতা ও মুরব্বিদের কবর জিয়ারত করেন। শেষে বাইসাইকেলের সাহায্যে প্রচারণায় অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X