দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

রেললাইন বিচ্ছিন্ন হলেই সিগনাল দেবে যন্ত্র!

তারেকের তৈরি ডিভাইসের প্রোটোটাইপ। ছবি : কালবেলা
তারেকের তৈরি ডিভাইসের প্রোটোটাইপ। ছবি : কালবেলা

সম্প্রতি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজন্দ্রেপুর স্টেশনের অদূরে গ্যাস কাটার দিয়ে লাইন কেটে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৭টি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে এবং ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপর জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুষ্কৃতকারীরা রেললাইনের সংযোগ বিছিন্ন করে রাখার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। রেল সংযোগ বিছিন্ন হলে ট্রেনকে কীভাবে দুর্ঘটনা থেকে রক্ষা করা যায় তা নিয়ে কাজ করেছিলেন এক তরুণ, নাম তার জুবায়ের মাহমুদ তারেক। বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন তিনি। ২০১৪ সালে তিনি তৈরি করেছিলের এমন এক যন্ত্র, যার সাহায্যে রক্ষা পেতে পারত অনেক রেল দুর্ঘটনা।

মূলত বিভিন্ন সময়ে দুষ্কৃতকারীদের মাধ্যমে রেল সংযোগ বিছিন্নের ঘটনার পরিপ্রেক্ষিতে তারেকের মাথায় এই যন্ত্রটি বানানোর পরিকল্পনা আসে। তারেকের তৈরি করা ডিভাইস যার প্রতি পিসের আওতায় থাকবে পূর্ব এবং পরবর্তী স্টেশন। অর্থাৎ একটি ডিভাইসের আওতায় থাকবে দুটি স্টেশন। রেললাইন থেকে যখন কোনো লাইন বিচ্ছিন্ন হবে, সেন্সরের মাধ্যমে সঙ্গে সঙ্গেই ওই সেন্সরের আওতায় থাকা স্টেশনে ইমার্জেন্সি সংকেত বেজে উঠবে। এতে করে স্টেশনে থাকা সমস্ত কর্মী সতর্ক হয়ে যাবে, ফলে জরুরি ভিত্তিতে চলমান ট্রেনকে থামানোর জন্য মেসেজ পাঠাতে পারবেন তারা। পরে কর্মী পাঠিয়ে লাইনচ্যূত সংযোগ পরিদর্শন ও পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া যাবে। ফলে ট্রেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। পাশাপাশি রক্ষা পাবে হাজার হাজার প্রাণ।

এমন একটি উদ্ভাবনের জন্য জেলাভিত্তিক বিজ্ঞান মেলায় ২য় স্থান লাভ করেন তারেক। এ ছাড়াও তখনকার আয়োজকদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। তার এই উদ্ভাবন নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলারও আশ্বাস দেন। তবে সেই আশ্বাস কেবল আশ্বাস পর্যায়ে থেকে গেছে। আশ্বাসের গণ্ডি পেরিয়ে বাস্তবে ধরা দেয়নি। কে জানে, সেদিনের সেই আবিষ্কার যদি পরবর্তীতে বিস্তর গবেষণা করে বাস্তবে প্রয়োগ করার সুযোগ হতো তবে হয়তো গত সপ্তাহের মোহনগঞ্জ ট্রেন দুর্ঘটনাটি আমাদের দেখতে হতো না।

তারেক বলেন, রেললাইন খুলে ফেলা, ভেঙে ফেলা কিংবা কোনো কারণে সংযোগ বিছিন্নের ফলে রেল দুর্ঘটনা হচ্ছে। নতুন নতুন ট্রেন রেললাইন চালু হচ্ছে তবে রেললাইন চালুর পাশাপাশি লাইনে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমেই রেল যোগাযোগ উন্নতি করা সম্ভব। তারেকের মতে তার আবিষ্কার করা এই যন্ত্র নিয়ে আরও গবেষণার সুযোগ আছে, যদি এটি বাস্তবে প্রয়োগ সম্ভব হয় তবে ট্রেন দুর্ঘটনা কমিয়ে আনতে সক্ষম হবে। তাই সরকারসহ রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

এ ব্যাপারে রাজবাড়ি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক রেজাউল করিম বলেন, তারেক আমার ছাত্র, সে অত্যন্ত মেধাবী। তার উদ্ভাবিত এই ডিভাইসটি বাংলাদেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া রেললাইনের নাশকতায় দুর্ঘটনা রোধে কার্যকরী একটি যন্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। এসব মেধাবী ছাত্রদের উদ্ভাবিত এমন চমৎকার ডিভাইস নিয়ে সরকারিভাবে যদি বৃহৎ পরিসরে গবেষণা করে বাস্তবে প্রয়োগ করা যায়, তবে দেশের জন্য অত্যন্ত মঙ্গলকর হবে বলে আমার বিশ্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১১

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১২

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৩

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৪

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৫

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৬

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৭

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৮

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৯

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

২০
X