আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বোরো বীজতলা পরিচর্যায় ব্যস্ত কামারখন্দের কৃষকরা

কামারখন্দের কর্ণসুতি গ্রামের মেনহাজ মণ্ডল এবং জামাল মণ্ডল দুই ভাই হেয়োত দিয়ে বোরো বীজতলায় পানি দিচ্ছেন। ছবি : কালবেলা
কামারখন্দের কর্ণসুতি গ্রামের মেনহাজ মণ্ডল এবং জামাল মণ্ডল দুই ভাই হেয়োত দিয়ে বোরো বীজতলায় পানি দিচ্ছেন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আমন ধান কাটাই-মাড়াই শেষ হতেই শীত আর হালকা কুয়াশা উপেক্ষা করে বোরো চাষাবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষকরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধান কাটা-মাড়াই শেষ করেই স্থানীয় কৃষকরা কোমর বেঁধে নেমে পড়েছেন ইরি-বোরো চাষের দিকে। তারা ইরি-বোরো চাষের প্রথম পর্যায়ে ব্যস্ত সময় পার করছেন বীজতলা তৈরি নিয়ে। তবে ইরি-বোরো চাষের জমিতে কেউ কেউ সরিষা চাষ করছেন। বীজতলা তৈরি শেষ হওয়ার পরপরই সরিষা উঠে আসবে। তখন একই জমিতে ইরি-বোরো বীজ রোপণ করবেন চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি বছরে উপজেলার চার ইউনিয়নে ৬ হাজার ৮০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ৩৪০হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে কৃষি বিভাগ থেকে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

উপজেলার জামতৈল গ্রামের বোরো চাষি কাবলু প্রামাণিক এবং কালাম প্রামাণিক বলেন, আমন ধান কাটা-মাড়াই শেষ করেই ইরি-বোরো ধানের বীজতলা তৈরির কাজ শুরু করেছি। আমাদের জমি অনুযায়ী বীজতলা তৈরি করে এখন পরিচর্যায় ব্যস্ত রয়েছি। বেশকিছু জমিতে সরিষা চাষ করেছি এজন্য হয়তো বোরো চাষ একটু পিছিয়ে যেতে পারে। তবুও মাঝখানে বোনাস একটা ফসল ঘরে তুলতে পারলাম। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলার চারা গাছ হৃষ্টপুষ্ট হয়ে এক সপ্তাহের মধ্যেই সবুজে ভরে উঠবে বীজতলা মাঠ।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ বলেন, চলতি ইরি-বোরো চাষ মৌসুমে উপজেলার প্রতিটি এলাকায় বীজতলা তৈরি এবং বোরো আবাদের জমি তৈরি কাজ চলছে। বীজতলার বীজের চারাগাছ যাতে সুস্থ ও সবলসহ ভালো হয় সেজন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শসহ সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রত্যেক এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যক্ষভাবে এ বিষয়ে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১২

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৩

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৪

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৫

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৬

দেশে আবারও ভূমিকম্প

১৭

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৮

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৯

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

২০
X