কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

টানা ১১ বার সেরা করদাতা নির্বাচিত আসলাম সেরনিয়াবাত

আসলাম সেরনিয়াবাত। ছবি : সংগৃহীত
আসলাম সেরনিয়াবাত। ছবি : সংগৃহীত

টানা ১১ বারের মতো ঢাকার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হলেন আসলাম সেরনিয়াবাত সিআইপি। বুধবার (২০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরের এ ট্যাক্সকার্ড সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের সচিব মো. খাইরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

পিরোজপুর জেলার কৃতি সন্তান আসলাম সেরনিয়াবাত একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি কার সিলেকশনের স্বত্বাধিকারী এবং আমায়া সিকিউরিটিস লিঃ (স্টক ব্রোকার ও স্টক ডিলার, ঢাকা স্টক এক্সচেঞ্জ) এর ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটি, উত্তরা অঞ্চল ঢাকার জেনারেল সেক্রেটারি এবং বারভিডা’র ১নং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এ ছাড়াও তিনি গত ৩০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন।

জাতীয় পর্যায়ে এবার ট্যাক্সকার্ডসহ পরপর ১১ বার ঢাকার সর্বোচ্চ সেরা করদাতার সম্মাননা অর্জন করবেন আসলাম সেরনিয়াবাত। তার এ ধারাবাহিক সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কার সিলেকশন ও আমায়া সিকিউরিটিস পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১০

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১১

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১২

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৩

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৪

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৫

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৬

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৮

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৯

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

২০
X