রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৩:১৫ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ৩ ভাইবোনের

সুনামগঞ্জের ম্যাপ
সুনামগঞ্জের ম্যাপ

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিনপুরে মাছ ধরতে গিয়ে আপন তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে হাওরে এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশুর নাম- তন্নি (১২) তান্নী (৮) ও রবিউল (৩)। এরা গোবিনপুর গ্রামের সোহেল মিয়ার সন্তান। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃষ্টিপাত ও ঢলে সোহেল মিয়ার নতুন বাড়িতে পানি উঠে যায়। সেজন্য ছেলেমেয়েরা দুপুর দেড়টার দিকে পুরাতন বাড়িতে যাওয়ার জন্য নৌকায় রওয়ানা দেয়। কিন্তু মাঝপথে নৌকা উল্টে তিন ভাইবোনের মৃত্যু হয়। ঘটনার সময় দিনমজুর সোহেল মিয়া প্রতিদিনের ন্যায় বাইরে ছিলেন।

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, বাড়িতে পানি উঠে যাওয়ায় দুপুর দেড়টার দিকে নতুন বাড়ি থেকে পুরাতন বাড়িতে যাচ্ছিল ছেলেমেয়েরা। এ সময় বাতাস ও মুষল বৃষ্টি হচ্ছিল। মাঝপথে নৌকায় পানি উঠে এবং নৌকা উল্টে তিন ভাইবোনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দিনমজুর সোহেল মিয়ার চার সন্তান। বড় মেয়েটা অন্যের বাড়িতে কাজ করে। ঘটনার সময় সোহেল মিয়া বাড়ির বাইরে ছিলেন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোবিন্দপুরে তিন ভাইবোন পানিতে ডুবে মারা গেছে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X