চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে তিনটি পৃথক স্থানে বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন ওমর আলী (৫০) নামে এক কৃষক। তার বাড়ি ভোলাহাট উপজেলায়।

অন্যদিকে গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর গ্রামে বজ্রপাতের সময় গুরুতর আহত শরিফুল ইসলাম (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনোয়ার হোসেন (৬০) নামে একজন বজ্রপাতে মারা যান।

এ ছাড়াও সদর উপজেলার নারায়ণপুর ইউপির জহরপুর গ্রামে বজ্রপাতে দুটি গরু ও একজন গরুর রাখাল আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আলী, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান ও ভোলাহাট থানার ওসি সেলিম রেজা পৃথক এ তিনটি বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X