বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় নিখোঁজ ২ বিএনপি নেতার সন্ধান মিলেছে

বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

বগুড়ায় দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে আনোয়ার হোসেন তার নিজ বাড়িতে ফেরেন এবং দেলোয়ার হোসেন গতকাল রাতে তার স্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করেছেন।

তবে তারা কোথায় কীভাবে ছিলেন এ ব্যাপারে দুই পরিবারের কেউ মুখ খোলেননি। আনোয়ারের বাড়ি ফেরার বিষয়টি পুলিশ নিশ্চিত করলেও দেলোয়ারের ব্যাপারে কোনো তথ্য জানায়নি।

আনোয়ার হোসেন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক। এ ছাড়া তিনি বীরকেদার ইউপির সাবেক সদস্য। অপরজন উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

আনোয়ারের মামাতো ভাই নাহিদ পারভেজ বলেন, ‘আমার ভাই ভোরে নিজ বাড়িতে ফিরেছেন। তিনি সুস্থ আছেন। তবে তিনি কোথায় ছিলেন এ ব্যাপারে কাউকে কিছু বলছেন না।’

আনোয়ারের মা রমেনা বেগম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছেলে ফিরে এসেছে। সে সুস্থ ও ভালো আছে।’

দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী আমাকে মোবাইলে কল দিয়েছিল। তিনি জানিয়েছেন চিন্তার কিছু নেই। তিনি ভালো আছেন। কিন্তু তিনি কোথায় আছেন সে ব্যাপারে কিছু বলেনি। শুধু বলেছে খুব শিগগিরই দেখা হবে।’

বগুড়া নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওমর আলী বলেন, ‘নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে আনোয়ার তার বাড়িতে ফিরেছেন বলে অবগত হয়েছি। তিনি আসার পর কাউকে কিছু বলছেন না। আমরা এ ব্যাপারে জানার চেষ্টা করছি। তবে দেলোয়ারের ব্যাপারে এখনও কিছু জানি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X