বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আমি চাই মাগুরার মানুষ একসঙ্গে মিলেমিশে থাকুক : সাকিব

মাগুরা শহরের সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে বক্তব্য দিচ্ছেন সাকিব আল হাসান। ছবি : কালবেলা
মাগুরা শহরের সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে বক্তব্য দিচ্ছেন সাকিব আল হাসান। ছবি : কালবেলা

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, মাগুরার মানুষ সব ধর্মের আনন্দ উৎসব একসঙ্গে করে। সে ঈদ হোক, পূজা হোক, বড়দিন হোক। আমি ছোটবেলা থেকে এটা দেখে এসেছি। আমার বাড়ির চার পাশে অনেক হিন্দু, খ্রিষ্টান পরিবার আছে। তাদের অনেকে আমার বন্ধু। পূজার সময় আমি তাদের বাড়িতে গেছি। ঈদের সময় ওরা আমার বাড়িতে এসেছে। এটা প্রতিনিয়ত চলে আসছে। আমি চাই এভাবে মাগুরার মানুষ এক সাথে মিলেমিশে থাকুক। সবাই সুখে শান্তিতে থাকুক।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মাগুরা শহরের সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ ও আপনাদের মাঝে থাকতে পারি। আমি জানি আপনারা আমাকে হতাশ করবেন না। আমি চাই আপনাদের কাছে বারবার আসতে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য পঙ্কজ সাহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X