সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ এএম
অনলাইন সংস্করণ

লিফলেট বিতরণের সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার 

চুয়াডাঙ্গায় লিফলেট বিতরণের সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার। ছবি : কালবেলা 
চুয়াডাঙ্গায় লিফলেট বিতরণের সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার। ছবি : কালবেলা 

চুয়াডাঙ্গার জীবননগরে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আরিফকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে উপজেলার হাসাদাহ বাজারে লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসাদাহ মোল্লা পাড়ার মো. দাউদ হোসেনের ছেলে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগরের হাসাদাহ বাজার থেকে নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদ আরিফকে গ্রেপ্তার করে। তাকে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(৩)/২৫ ধারা; তৎসম ও বিস্ফোরক পদার্থ আইন, ১৯০৮ এর ৪/৬ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

এদিকে জীবননগর বাজারে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোখলেছুর রহমান রিমনের নেতৃত্ব লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে জীবননগর বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X