শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নববধূর আত্মহত্যার খবরে প্রেমিকের বিষপান

নববধূর মৃত্যুতে স্বজন-প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা
নববধূর মৃত্যুতে স্বজন-প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা

প্রেমিকা রুবিনার বিষপানে আত্মহত্যার খবর শুনে বিষপান করে মৃত প্রেমিকার বাড়িতে হাজির হলেন রিংকু নামের এক প্রেমিক।

সোমবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের ঈদগাহপাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে রিংকুকে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে বামন্দীর স্থানীয় একটি ক্লিনিকে নিলে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রুবিনা খাতুন গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ব্রজপুর গ্রামের ঈদগাহপাড়ার রবিউল ইসলামের মেয়ে। রিংকু একই উপজেলার দেবীপুর গ্রামের ফইমদ্দিনের ছেলে। তিনি একজন গার্মেন্ট ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগের দিন রুবিনা খাতুনের বিয়ে হয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের সৈকত আলীর ছেলে সবুজের সঙ্গে। ঈদের পরদিন স্বামীসহ রুবিনা খাতুন মায়ের বাড়ি আসেন। বিয়ের পাঁচ দিনের মাথায় সোমবার সকালে রুবিনা নিজ কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর শুনে দেবীপুর গ্রামের ফইমদ্দিনের ছেলে রিংকুও বিষপান করে রুবিনার বাড়িতে এসে হাজির হন।

জানা গেছে, রুবিনা তার নানাবাড়ি দেবীপুর গ্রামে থেকে লেখাপড়া করতেন। রিংকুর কাছে প্রাইভেট পড়ার সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে রুবিনার পরিবারের লোকজন তাকে নিয়ে জোর করে বিয়ে দেন। বিয়ে মেনে না নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে রুবিনার মা সুমাইয়া খাতুন বলেন, আমার মেয়ে হঠাৎ করেই আত্মহত্যা করেছে। রিংকুর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিনা, আমরা কিছুই জানি না।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X