তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় হিম বাতাস আর ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা

পুরোনো ছবি : কালবেলা
পুরোনো ছবি : কালবেলা

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হিম বাতাস আর ঘন কুয়াশায় তাপমাত্রা কিছুটা কমে ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। তাপমাত্রা সকাল ও সন্ধ্যায় এখানে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস গড়ে ওঠানামা করছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে পঞ্চগড়ের আশপাশের উপজেলাগুলোতে গত কয়েক দিন থেকে শীতের মাত্রা কম থাকে। রাতে ও সকালে উত্তর হিমালয় দিয়ে বয়ে আসা হিম বাতাসের কারণে ঠান্ডা অব্যাহত আছে। এ ঠান্ডায় গ্রামগঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরছে। ঘরে ঘরে লেপ-কাঁথা বের করেছে। এ ছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনও সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম।

এ ছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, আজ সকাল ৬টায় তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তবে গত কয়েকদিন থেকেই এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে তাপমাত্রা কিছুটা কম হয় থাকে। সামনে তাপমাত্রা কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১০

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১১

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১২

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৩

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৪

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৫

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৬

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৭

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৮

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

২০
X