বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০২:৫২ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিম হত্যা : ইউপি চেয়ারম্যান বাবুর সহযোগী গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যা : ইউপি চেয়ারম্যান বাবুর সহযোগী গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সহযোগী নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের মধ্য ধাতুয়াকান্দা এলাকার বাড়ি থেকে নয়নকে গ্রেপ্তার করা হয় বলে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান।

গ্রেপ্তার ২৪ বছর বয়সী নয়ন ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে। তিনি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সহযোগী। গোলাম রব্বানী হত্যাকাণ্ডের পর থেকেই নয়ন পলাতক ছিলেন।

ওসি সোহেল রানা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নয়ন মিয়ার জড়িত থাকার কথা জানায়। ঘটনার পর থেকে নয়ন ঢাকায় পালিয়ে ছিলেন। তবে সম্প্রতি এলাকায় ফিরে এসেছেন বলে গোপনে খবর পায় পুলিশ। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৪ জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা হয়। আহত অবস্থায় প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন। এতে আরও ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ২০/২৫ জনকে আসামি করা হয়। এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বাবুকে অব্যাহতি এবং দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে নাদিম হত্যার প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

জামালপুরের নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আব্দুল করিমের ছেলে নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা ও একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ছিলেন।

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তিনি বকশীগঞ্জ পৌর শহরে পশ্চিমপাড়া এলাকায় থাকতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

ব্রাজিলের বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টার মতে এবার বিশ্বকাপ জিতবে পর্তুগাল

দৌলতদিয়ার বাস ডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী

আর্জেন্টিনার সামনে সেই পুরোনো অভিশাপ

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য 

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, কঠোর হচ্ছে স্টেডিয়াম প্রবেশনীতি

ভেঙে গেল জার্মানীর বিশ্বকাপজয়ী তারকার দুই দশকের সংসার

আম খাওয়ার পর ভুলেও খাবেন না এই ৫ খাবার

অবশেষে ‘অলৌকিক’ সেই গাছ নিয়ে রহস্যের অবসান

অস্ত্র নামাবে না হামাস, সামরিক অস্ত্রভাণ্ডারের সিদ্ধান্তও আলোচনা ছাড়া নয়

১০

জিমেইল হ্যাক করে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 

১১

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

১২

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

১৩

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় মিসরের নিন্দা

১৪

রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

১৫

বিয়ের মধ্যে প্রচলিত ৩০ কুসংস্কার

১৬

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

১৭

‘খালে ময়লা ফেলা বন্ধ না করলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না’

১৮

রোনালদোর চেয়ে মেসি কেন সেরা, ব্যাখ্যা দিলেন ডি মারিয়া

১৯

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

২০
X