কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম-২ আসনে জোট প্রার্থীকে হারাতে একাট্টা আ.লীগের একাংশ

লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন জোটের প্রার্থী পনির উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন জোটের প্রার্থী পনির উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাফর আলী। এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের পর জোটের প্রার্থী পনির উদ্দিন আহমেদকে পরাজিত করতে তার অনুসারী নেতাকর্মীরা বিদ্রোহ ঘোষণা করেছেন।

জোটের ওই প্রার্থীকে পরাজিত করতে নানা রকম হুমকি-ধমকি দিয়ে আসছেন তার অনুসারীরা। এমন অভিযোগ খোদ জোটের প্রার্থী পনির উদ্দিন আহমেদের। প্রতিকার চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন তিনি।

এর আগে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক পত্রে কুড়িগ্রাম-২ আসনসহ দেশের আরও ২৫টি আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেয়। যেখানে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম-২ আসনে জোটভুক্ত (লাঙল) প্রার্থী থাকার কারণে দলীয় মনোনয়ন প্রত্যাহার করা হলো।

এই চিঠি পাওয়ার পরই বিদ্রোহ ঘোষণা করেন মনোনয়ন প্রত্যাহারকারী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। স্বতন্ত্র প্রার্থী খন্দকার হামিদুল হকের (ট্রাক প্রতীক) হয়ে মাঠে ময়দানে ভোট প্রার্থনা করছেন তিনি। এতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সভাপতির গ্রুপ স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) হয়ে কাজ করছেন আর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, যুবলীগ ও ছাত্রলীগের বৃহৎ অংশটি জোটের প্রার্থী লাঙ্গলের হয়ে ভোট প্রার্থনা করছেন। দু’গ্রুপের এমন বিভক্তিতে বিভ্রান্ত তৃণমূল নেতাকর্মীরা।

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, জোটের প্রার্থীর পক্ষে কাজ না করে দলীয় সিদ্ধান্তের বাইরে যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন তারা নিঃসন্দেহে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ব্যক্তি স্বার্থে লড়ছেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ রুহুল আমিন দুলাল বলেন, মাননীয় নেত্রী নৌকা প্রত্যাহার করে লাঙ্গল দিয়েছেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে কোনো কাজ করব না।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তারা তা রিসিভ করেননি।।

কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর জ্যেষ্ঠ পুত্র রেদওয়ানুল হক দুলাল কর্তৃক হুমকির বিষয়ে পনির উদ্দিন আহমেদের (লাঙ্গল প্রতীক) লিখিত অভিযোগের প্রেক্ষিত একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১০

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১১

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১২

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৩

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৪

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৫

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৬

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৭

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৮

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৯

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

২০
X