কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জনের আহ্বানে জামালপুরে যুবদলের গণসংযোগ 

ভোট বর্জনের আহ্বানে জামালপুরে গণসংযোগ করেছেন যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা 
ভোট বর্জনের আহ্বানে জামালপুরে গণসংযোগ করেছেন যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা 

বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে জামালপুর কলেজ রোড়, কাচারিপাড়া সরদারপাড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণকালে মো. সোহেল রানা খান বলেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ফের ক্ষমতায় থাকতে পাতানো, একতরফা নির্বাচনের আয়োজন করেছে। এই ‘নির্বাচনী তামাশা’ জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি তারা ভোটকেন্দ্রে যাবেন না।

কর্মসূচিতে জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগেও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মো. সোহেল রানা খানের নেতৃত্বে জামালপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X