কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৮:৪০ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার নেতৃত্বে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

মৌলভীবাজার জেলার ম্যাপ।
মৌলভীবাজার জেলার ম্যাপ।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী সোমবার কুলাউড়া থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছালিক বক্স, মানগাঁও গ্রামের হাসানুল বারী সানী ও শরীফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন ওই নারী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। তার আত্মীয় ব্যবসার কাজে বাইরে যাওয়ায় রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। এ সুযোগে ছালিক বক্স তার সহযোগী সানীকে নিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে দুজনে মিলে তাকে ধর্ষণ করেন। তাদের সহায়তা করেন ইউপি সদস্য সাইফুর রহমান। তারা ওই নারীকে বিবস্ত্র করে ছবি তোলেন এবং ভিডিও ধারণ করেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লাখ টাকা দাবি করেন। শেষমেষ ভুক্তভোগীর আত্মীয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে চলে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, মামলার পর ওই নারীকে সোমবার বিকেলে মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X