বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে প্রস্তুত হচ্ছে বিশ্ব ইজতেমার মাঠ

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুতে মুসল্লিরা। ছবি : কালবেলা
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুতে মুসল্লিরা। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুত করতে স্বেচ্ছায় কাজ শুরু করেছে মুসল্লিরা। কনকনে শীত উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা স্বেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছে। মুসল্লিরা মাঠের সামিয়ানা তৈরি, চট বাঁধাই, খুঁটি গাঁথা, মাটি কাটা, ময়দানের ময়লা আর্বজনা পরিষ্কার, ড্রেন পরিষ্কার, বিদেশিদের কামরা নির্মাণসহ বিভিন্ন কাজ করছেন।

ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা মো. সেলিম মিয়া বলেন, আল্লাহর কাজ করতে এসে যত মেহনত হবে, ততই সওয়াব হবে। আল্লাহকে পেতে চাইলে একটু কষ্ট করতেই হবে। আল্লাহর জন্য কষ্ট করলে, আল্লাহ তায়ালা রাজি খুশি হয়ে যাবেন। এই কষ্টের ফল আখিরাতে পাওয়া যাবে।

গতবারের ন্যায় এবারও প্রথম পর্বে যোবায়ের অনুসারী মুসল্লিরা ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন। এরপর মাঝে চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমা অংশ নেবেন। মাওলানা যোবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম এ বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আগত মুসল্লিদের সেবায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে ময়দানের চারপাশে বহুতল ভবন নির্মাণ করে টয়লেট ও গোসল করার ব্যবস্থা করে দিয়েছেন। তাছাড়া প্রতিবারের ন্যায় এবারও ইজতেমা সফল করতে গাজীপুর সিটি করপোরেশন, পুলিশ র‌্যাব ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। আমি নিজে প্রতিদিন ময়দানের খোঁজখবর রাখছি।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার। ৪ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর মাঝে ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১০

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১১

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

১২

যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

১৩

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

১৪

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

১৫

চীনে ভূমিধসে নিহত ২১

১৬

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

রাঙামাটিতে পাহাড় ধস, খোলা হয়েছে ২১২ আশ্রয়কেন্দ্র 

১৮

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

১৯

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

২০
X