লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রীর আত্মীয়স্বজনকে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নৌকা প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রীর আত্মীয়স্বজনকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আ.লীগের সহসভাপতি সিরাজুল হক ১৮ জন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।

যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন, কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক কলেজের সহকারী অধ্যাপক তৈমুর রহমান, প্রভাষক এরশাদুল হক, মাহবুবুর রহমান, গোলাম ফারুক, মোফাজ্জল হোসেন, লুতফর রহমান, জাকির হোসেন, মাহবুবুল আলম, ত্রিলোচন চন্দ্র সরকার, খাদিমুল বাশার, ঈমান আলী, লিপিকা চৌধুরী, আসাদুজ্জামান এবং কালীগঞ্জ তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার রায়, তপন কুমার রায় ও প্রভাষক আব্দুল লতিফ, পবিত্র কুমার রায় ও নুর ইসলাম।

এদের মধ্যে এরশাদুল হক সমাজকল্যাণ মন্ত্রীর শ্যালক, গোলাম ফারুক নিকট আত্মীয় ও লিপিকা চৌধুরী হলেন মন্ত্রীর ভাইয়ের স্ত্রী।

স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক কালবেলাকে বলেন, করিম উদ্দিন পাবলিক কলেজ ও মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠান দুটি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ কর্তৃক নিয়ন্ত্রিত। এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা মন্ত্রীর অনুগত। তারা বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। এসব প্রিসাইডিং কর্মকর্তা মন্ত্রীর পক্ষে ভূমিকা রাখবেন এবং ভোট কারচুপি করবেন। এসব প্রিসাইডিং কর্মকর্তাদের বাদ দেওয়া না হলে ভোটের পরিবেশ বিঘ্নিত হবে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নতুনভাবে প্রিসাইডিং কর্মকরবতা নিয়োগ করলে ভোটের পরিবেশ স্বাভাবিক ও সুষ্ঠু থাকবে।

সিরাজুল হক আরও বলেন, শুক্রবার রাতেই আমি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বস্ত করা হয়েছে।

লালমনিরহাট-২ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৪টি। এ আসনে ভোটার সংখ্যা রয়েছে ৪,০২,০২৯ জন। এ আসনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X